কিডনি শরীরের রক্ত পরিশোধিত করে দূষিত বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এটি হরমোন-ইরাইথ্রোপায়েটিন তৈরি করে, যা শরীরের রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ। কিডনি শরীরের পানি, খনিজ ও রাসায়নিক পদার্থের ভারসাম্য রক্ষা করে এবং হাড়ের সুরক্ষায় ভিটামিন-ডি সক্রিয় করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, ইনফেকশন বা ব্যথানাশক ওষুধের অপব্যবহার কিডনি বিকল হওয়ার মূল কারণ। এ ছাড়া বংশগত কিডনি রোগ, যেমন— পলিসিস্টিকও দীর্ঘমেয়াদি কিডনি রোগের কারণ।
কিডনি রোগের লক্ষণ
শরীরে পানি আসা, প্রস্রাব কমে যাওয়া ও রঙ পরিবর্ত...