রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের (ইমার্জেন্সিজ মিনিস্ট্রি) মোবাইল অ্যাপে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল সোমবার স্থানীয় সময় সকালে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভুয়া তথ্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অ্যাপটির কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে মন্ত্রণাল...