অরুণাচল সীমান্তে চীনের লালফৌজ আর ভারতীয় জওয়ানদের মুখোমুখি সংঘাত কি এখনও চলছে? ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ প্রধান শত্রুজিৎ সিংহ কপূরের সাম্প্রতিক মন্তব্যে এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে। সীমান্তে চিনের চোখরাঙানি এবং এই বিষয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে এবার তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস।বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেনইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ প্রধান। তিনি বলেছেন, অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে মুখোমুখি বিবাদ এখনও চলছে। চিনের মোকাবিলায় বাহিনীতে নতুন ‘শৌর্য কমান্ডোজ’...