ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো উদ্বোধন করা হয় আয়োজিত এ প্রদর্শনীর। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির সর্বশেষ পণ্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, সরবরাহকারী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ দিতে এ আয়োজন করা হয়েছে। আই-স্টেশ...