ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে
কান ও ভেনিসের কয়েকটি সিনেমার পাশাপাশি নির্বাচিত হলো মেজবাউর রহমান সুমন পরিচালিত
‘রইদ’। বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান নির্মাতাদের
প্রথম ও দ্বিতীয় সিনেমার বিভাগে দেখানো হবে এটি। গতকাল আয়োজকরা এ ঘোষণা দিয়েছেন। ভারতের
গোয়া শহরে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর হবে এবারের আসর।
শৈশবে মায়ের কাছে শোনা গল্প, নিজের চোখে দেখা এক দম্পতি ও হাজার
বছরের পুরনো ঐতিহাসিক লোকজ আখ্যানের মিশেলে নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ বানিয়েছেন মেজবাউর রহমান স...