অনুদানের নামে কষা হয়েছে নয়ছয়ের ছক।
এখন শুধু অনুমোদনের পালা। আর সেটি হলো, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশে জলবায়ু
সহশীল নগর উন্নয়নের পথ খোঁজার ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ নামের
প্রকল্প। এটির মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৪০ লাখ টাকা, যার পুরোটাই অনুদান হিসেবে
দেবে জার্মান সরকারের সহযোগী সংস্থা জার্মান ডেভেলপমেন্টে কো-অপারেশন (জিআইজেড)। কিন্তু
প্রশ্ন উঠেছে এর বিভিন্ন খাতের ব্যয় নিয়ে। কারণ, অনুদানের একটি বড় অংশ ৩৯ কোটি ৩৪ লাখ
টাকা ব্যয় ধরা হয়েছে বৈদেশিক প্রশিক্ষণের নামে ব...