শীতকালে বাংলাদেশের নদী ও নদীঘেঁষা জনপদ ঘুরে দেখার মজাই আলাদা।
নদীপ্রেমীদের সঙ্গে এমন নানা গন্তব্যের পরিচয় করিয়ে দিচ্ছেন ইনতিয়াজ মাহমুদ
নদীপথে দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা থেকে নদীর সঙ্গে আমার গভীর সংযোগ।
দেশের একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নদীপথ ধরে ভ্রমণ করেছি। এ দীর্ঘযাত্রায় নদীকে
খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। নদীর দুই পাশের জনপদ, মানুষের জীবনযাপন, প্রকৃতির
পরিবর্তন— সবকিছুই ভ্রমণের অংশ ছিল।
শীতকালে নদী দেখতে যাওয়ার পরামর্শ দেওয়ার সময় আমি শুধু সুন্দর দৃশ্যের
কথা ভাবি না; বরং নদী ঘিরে যে...