বিশ্বসাহিত্যে ইতালো কালভিনো কেন আলাদা? এই প্রশ্নের সহজ উত্তর দিতে চাইলে বলতে হবে— তিনি একই সঙ্গে রূপকথার গল্পকথক, বিজ্ঞানের ব্যাখ্যাকার, দার্শনিক, রাজনৈতিক সাক্ষী, আবার ভাষাখেলোয়াড়। পৃথিবীর সাহিত্যে অনেক লেখক আছেন, যারা হয় বাস্তবতার আয়নায় সমাজ দেখান, নয়তো কল্পনার ডানায় উড়ে যান। কালভিনো দুটোই করেছেন, কিন্তু কখনো একটিকে অন্যটির শত্রু হতে দেননি। তার লেখায় ইতালির যুদ্ধোত্তর ধুলো-কাদা-রাজনীতি ঢুকে পড়ে, আবার সেই লেখার ভেতর থেকেই জন্ম নেয় কামানের গোলায় দুই টুকরা হয়ে যাওয়া ভিসকাউন্ট, গাছ থ...