ইতালির সিসিলি দ্বীপের
এটনা পর্বতে ভ্রমণের সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৯ বছরের এক মার্কিন পর্যটকের। রবিবার
সন্ধ্যায় পর্বতের গাছপালার সীমা ছাড়িয়ে ওপরের দিকে ওঠার সময় বজ্রঝড়ের কবলে পড়েন
তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ও ইতালির দমকল বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিহত ওই পর্যটক
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের
প্রতিবেদনে বলা হয়েছে, এটনা পর্বতের একটি নিষিদ...