ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ৯টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা...