দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ
অবদান রেখেছে যুক্তরাষ্ট্র। স্বাধীনতার পর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে
অনুদান হিসেবে দিয়েছে ৪১৬ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার
৬৫২ কোটি টাকা। ইউএসএআইডির মাধ্যমে এ সহায়তা দিয়েছে দেশটি। দেশে যত উন্নয়ন-সহযোগী কাজ
করছে, সেগুলোর মধ্যে অনুদানে শীর্ষে রয়েছে আমেরিকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)
সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে গুরুত্বপূর্ণ
এ উন্নয়ন-সহযোগীর সব ধরনের অনুদান বন...