হ্যারি কেইনের বয়স এখন
৩৩। ইংল্যান্ডের হয়ে ১২৫ ম্যাচে ৯১ গোল করা এই স্ট্রাইকার এখনো দুর্দান্ত ফর্মে আছেন।
কিন্তু ২০২৮ ইউরোতে তার বয়স হবে ৩৫। তাই প্রশ্নটা ক্রমেই বড় হচ্ছে—কেইনের পর ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্ব দেবেন কে?
হ্যারি কেইন ছাড়া ইংল্যান্ডকে
কল্পনা করা এখনো কঠিন। প্রতিটি ম্যাচে নতুন কোনো রেকর্ড, নতুন কোনো মাইলফলক ছুঁয়ে যেন
সেই প্রশ্নটাকে আরও কঠিন করে তুলছেন ইংল্যান্ড অধিনায়ক। মঙ্গলবার ওয়েম্বলিতে চেকিয়ার
বিপক্ষে ৩–০ গোলের জয়ে জোড়া গোল করেছেন কেইন। এই ম্যাচেই ইংল্যান্ডের
হয়ে সর্বোচ্চ ম্যাচ...