ইঁদুর
সম্পর্কে একটা ফাইল এলো
প্রতিষ্ঠানপ্রধানের টেবিলে। একটু অবাক হয়ে
প্রতিষ্ঠানপ্রধান ফাইলটা একপাশে রেখে অন্যান্য ফাইল
দেখতে শুরু করলেন। ফাইলগুলো
দেখার পর দুপুরের দিকে
এক গ্লাস পানি পান করলেন
তিনি। একটু হাপিয়ে উঠেছেন।
শিক্ষাসংক্রান্ত প্রতিষ্ঠান। প্রতিদিন বিচিত্র ধরনের ফাইল আসে, তিনি
দেখেন, সিদ্ধান্ত জানিয়ে মন্তব্য লেখেন। কিন্তু ইঁদুর যে ফাইলের বিষয়
হতে পারে, তিনি এই ফাইল
হাতে না পেলে বুঝতে
পারতেন না। দুনিয়া কত
অজানারে, তিনি মৃদু হেসে
ফাইলটা খুলে বসলেন।
প্রতিষ্ঠানের
প্রবীণ কর্মী শফিক হাসান নোটটা...