পরিচালক সুরজ বরজাতিয়ার নতুন প্রজেক্ট ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র শুটিং সফলভাবে সম্পন্ন হলো। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা এবং উদীয়মান অভিনেত্রী শর্বরী ওয়াঘ। শনিবার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী বাণগঙ্গা ঘাটে সিনেমার শেষ দৃশ্যের শুটিং শেষে শুভ সমাপ্তির ঘোষণা দেন আয়ুষ্মান।বাণগঙ্গায় আয়োজন করা শেষ দিনের শুটিং শেষে সামাজিক মাধ্যমে সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন আয়ুষ্মান খুরানা। একটি ছবিতে দেখা যায় শর্বরীর হাতে হাত রেখে হাঁটছেন তিনি, অন্যটিতে পরিচালক সুরজ বরজাতিয়া ও দলের অন্যদের সঙ...