ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের মারধর করে আবারও আলোচনায় রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশ। মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে। আগেও মারধর করে সোশ্যালে ভাইরাল হয়েছেন আয়াশ। এবার তার মব সহিংসতা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রসংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।আজ শনিবার ফেসবুক পোস্টের শুরুতে সম্প্রতি ভাইরাল একটি ভিডিও সূত্র ধরে ইমি লিখেছেন, ‘একটা ছেলের বাবাকে ১৫ জন মিলে কুপিয়েছিল। পরে ছেলেট...