ডাবলিনসহ আয়ারল্যান্ডের বিভিন্ন
শহর ও গ্রামীণ এলাকায় প্রতিদিনের যাতায়াতের খরচ আরও বাড়তে যাচ্ছে। আগামী জানুয়ারি থেকে
দেশটির রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত অধিকাংশ গণপরিবহনের ভাড়া গড়ে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত
নিয়েছে জাতীয় পরিবহন কর্তৃপক্ষ (এনটিএ)। বাস, ট্রেন, লুয়াস (মেট্রো রেল) কিংবা স্থানীয়
পরিবহন কর্মস্থলে যাওয়া, সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া, হাসপাতালে যাওয়া, বাজার করা
কিংবা পরিবারের সঙ্গে দেখা করার মতো নিত্যদিনের প্রয়োজনীয় যাতায়াতে এর সরাসরি প্রভাব
পড়বে। জীবনযাত্রার ব্যয় যখন এরই মধ্যে অনেক পরিবা...