ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বছরের এ সময়টায় যখন মাছঘাটগুলো ট্রলার, জেলে আর ইলিশে সরগরম থাকার কথা, তখন ভোলার বিভিন্ন ঘাটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কয়েক দিন সাগরে অবস্থান করেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় ট্রলারের জ্বালানি, বরফ, খাদ্য ও শ্রমিকের খরচ তুলতে পারছেন না জেলেরা। টানা লোকসানের মুখে পড়ে অনেকেই লাখ লাখ টাকা দামের জাল কম দামে বিক্রি করে দিচ্ছেন। কেউ কেউ পেশা বদলের কথাও ভাবছেন।
ভরা মৌসুমেও ইলিশের এমন সংকট ভোলার উপকূলীয় অর্থনীতিতে তৈরি করেছে নতুন অনিশ্চয়তা। জেলে, আড়তদার, শ্রম...