সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন বৃদ্ধি করতে চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন দেশের সমুদ্রসীমায় ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি ছিল। নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় গভীর সমুদ্রে পাড়ি জমান উপকূলের হাজারো জেলে। তবে প্রত্যাশিত মাছের দেখা না পেয়ে এখন হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কুয়াকাটা ও আশপাশের উপকূলীয় এলাকার জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে কয়েক দফা সমুদ্রে মাছ ধরতে গেলেও অধিকাংশ ট্রলার আশানুরূপ মাছ নিয়ে ফিরতে পারছে না। অনেক ট্রলার খালি হাতে কিংবা অল্প মাছ নিয়ে...