মৃত মানুষের শরীর কি তার খুনিকে চিনতে পারে? খুনি সামনে এসে দাঁড়ালে লাশের চোখ, নাক কিংবা ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করে- এমন বিশ্বাস একসময় বেশ প্রচলিত ছিল ইউরোপে। আদালতেও এই বিশ্বাসের ভিত্তিতে নির্ধারণ করা হতো, কে খুনি আর কে নির্দোষ। বিজ্ঞানের অগ্রগতি এই ধারণাকে কুসংস্কার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে কয়েক শ বছর ধরে মানুষ যে এমন অদ্ভুত পদ্ধতিতে অপরাধীর খোঁজ করেছে, তা ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়।মৃতদেহের সাক্ষ্যমৃতদেহের মাধ্যমে খুনিকে শনাক্ত করার এই প্রাচীন বিশ্বাসের নাম ‘ক্রুয়েনটেশন’। একে ‘...