নোয়াখালীর সুবর্ণচরে পুলিশ দেখে দৌড়ে
পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু
হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে
৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার
ওরফে নবীর বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত সোহাগ চৌধুরী একই ইউনিয়নের ৭
নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
পুলিশের ভাষ্য, শনিবার বিকেলে গোপন
সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একটি দল...