কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজনের স্থায়ী ঠিকানা তদন্তে খুঁজে পায়নি পুলিশ। তাদের ভাসমান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।পুলিশ জানায়, দীর্ঘ তদন্ত শেষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আলম শাহ গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ...