খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সন্দেহভাজন আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, আসাদুজ্জামান মিঠু দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার হন। তিনি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি করা হ...