বাংলাদেশের ফুটবলে শ্রীলঙ্কান ফুটবলারদের আগমনের পথটা তৈরি হয়েছিল যাদের হাত ধরে, মহেন্দ্র পালা ছিলেন তাদের অন্যতম। ১৯৭৭ সালে আবাহনী লিমিটেডের অপরাজিত লিগ জয়ের ঐতিহাসিক দলের সদস্য ছিলেন এই স্ট্রাইকার। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা মহেন্দ্র পালা আর নেই। শুক্রবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।মহেন্দ্র পালার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই দেশের ফুটবল অঙ্গনে। তার প্রয়াণের খবর শুনে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে গেছেন একসময় আবাহনীতে তার সতীর্থ হিসেবে খেলা বাংলাদেশ...