মানুষ দুনিয়ায়
নানা বিপদ থেকে বাঁচতে আত্মরক্ষার উপায় খোঁজে। কেউ নিরাপত্তার জন্য ঢাল তৈরি করে,
কেউ আশ্রয় নেয় শক্তিশালী দুর্গে। কিন্তু
পরকালের সবচেয়ে বড় বিপদ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কী প্রস্তুতি রয়েছে
আমাদের? রাসুলুল্লাহ
(সা.) আমাদের এমন কিছু সহজ অথচ তাৎপর্যপূর্ণ জিকির শিখিয়ে গিয়েছেন,
যা মুমিনের পরকালীন মুক্তির অন্যতম পাথেয়
হতে পারে।
আবু হুরায়রা
(রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জাহান্নামের আগুন থেকে
আত্মরক্ষার জন্য বিশেষ কিছু জিকিরের নির্দেশ দিয়েছেন। হা...