মানুষের জীবনে
সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি,
স্বস্তি-সংকট পাশাপাশি চলে। কখনো জীবনের
প্রত্যাশা পূরণ হয়, আবার কখনো প্রার্থনা করেও কাঙ্ক্ষিত বিষয় পাওয়া যায় না।
কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, জীবনের কোনো অবস্থাতেই সে তার রবকে ভুলে
যায় না। সুখে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং দুঃখে ধৈর্য ধারণ করে। এমন বান্দাদেরই
কিয়ামতের দিন বিশেষ মর্যাদার কথা জানিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।
রাসুলুল্লাহ
(সা.) বলেছেন—
إِنَّ أَفْضَلَ عِبَادِ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْحَمَّادُونَ
‘নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর ব...