সুন্দরবনের দুবলার চরের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লির সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোল...