বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোকের মিরপুর-১, পল্লবী, কচুক্ষেত এবং আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার শাখায় একযোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ সময় বিনামূল্যে ইসিজি, রক্তে গ্লুকোজ পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং চিকিৎ...