হিমাগারের ভাড়া নির্ধারণ করতে হবে ১৬ আগস্টের মধ্যে। তা নাহলে রংপুরের রাজপথে জোরালো আন্দোলনসহ সকল হিমাগার থেকে আলু বের করে নেওয়ার হুমকি দিয়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।আজ বুধবার দুপুরে জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা কৃষি বিপণন বিভাগীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর দপ্তরের উপ-পরিচালক এমএন আলমগীর বাদশার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।স্মারকলিপিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক দ্বারা হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণের সুপারিশ কমিটির পা...