কবি
হিসেবে সাহিত্যের পাঠকের কাছে পরিচিত হলেও
সবার কাছে রিফাত চৌধুরী
বেশি পরিচিত অভিনেতা হিসেবে। বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকে ফেসবুক পোস্টে সবাইকে রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান
জানিয়েছেন। হাসপাতালের কেবিনে বসে রিফাত চৌধুরী
বলেছেন, ‘আমি একা, আমার
শেল্টার নেওয়ার জায়গা নেই। আমার মা
চলে গেছেন তার বাবা-মায়ের
কাছে। আমার মা হলো
সেতু। সেই সেতুর ওপর
দিয়ে আমিও আমার বাবা-মায়ের কাছে চলে যাব।
আমার মা যেখানে থাকেন,...