আলবার্তো মোরাভিয়াকে (১৯০৭–৯০) বিগত শতকের ইতালীয় সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং তাকে তার সময়ের সবথেকে ‘যুক্তিবাদী’ কথাসাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। তার গদ্যে কোনো অলৌকিক উপাদান নেই, ভাষায় বাহুল্য নেই— শব্দ সাধারণ, বাক্য খটখটে শুকনো ও স্পষ্ট; অথচ এই স্পষ্টভাষী লেখকই যৌনতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং অস্তিত্ববাদের বিষয়গুলো নিয়ে নির্মমভাবে নাড়াচাড়া করেছেন। মোরাভিয়া নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার জীবনে সবকিছুই এলোমেলো মনে হয়, শুধু যে বইগুলো আমি লিখেছি সেগুলো ছাড়া’— আমরা ধরে নিত...