শহীদ
আলতাফ মাহমুদের মুক্তিযুদ্ধ এবং তার কয়েকজন
সহযোদ্ধার বিস্ময়করভাবে বেঁচে ফেরার গল্প নিয়ে বিশেষ
অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ‘স্মৃতি
৭১’। শনিবার (৩
অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর
ছায়ানট মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে শহীদ আলতাফ মাহমুদের
ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র
প্রদর্শন করা হবে। পাশাপাশি
সেই সময় বিস্ময়কর ও
লোমহর্ষকভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করবেন
অধ্যাপক আবুল বারক আলভী,
ব্যাংকার নাসের বখতিয়ার, সংগীতশিল্পী লিনু বিল্লাহ ও
খনু ব...