চিকিৎসক ও জনবল-সংকট, জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপ। সব মিলিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা চলছে অনেকটা জোড়াতালির ওপর ভর দিয়ে। দক্ষিণাঞ্চলের দুর্গম এ হাসপাতালটি শুধু গলাচিপা নয়, পাশের রাঙ্গাবালী ও দশমিনা উপজেলার হাজারো মানুষেরও প্রধান ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত বছর ধরে হাসপাতালটিতে নেই আলট্রাসনোগ...