দেশে ব্যাংক ও আর্থিক সেবার পরিসর কাগজ-কলমে বাড়লেও বাস্তব চিত্র বেশ উদ্বেগজনক। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলার পরও গত তিন মাসে কোনো ধরনের লেনদেনই করেননি ৪৪ শতাংশ গ্রাহক! শুধু তা-ই নয়, দেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বেশি মানুষ এখনো আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির সম্পূর্ণ বাইরে রয়ে গেছেন, যেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছেন নারীরা। গবেষণা সংস্থা র্যাপিডের এক জাতীয় জরিপে উঠে আসা এ তথ্যে স্পষ্ট হয়েছে, শুধু হিসাব খোলার সংখ্যার চেয়ে সেবার সক্রিয় ব্যবহার এবং নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়ন নি...