আর্জেন্টিনা
জাতীয় দলের অধ্যায়টা শেষ
হয়েছে লিওনেল মেসির। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি
দর্শকের সামনে খেলে ফেলেছেন বিদায়ী
ম্যাচ। নক্ষত্রেরও
তো পতন আছে। তাই
থামতে হয়েছে ৩৯ বছর বয়সী
এই কিংবদন্তিকে। তবে জাতীয় দল
থেকে অবসর নেওয়ার ২৪
ঘণ্টা না কাটতেই আর্জেন্টিনার
জার্সি মিস করতে শুরু
করেছেন মেসি। ইনস্টাগ্রাম বার্তায় জানালেন সেটাই। মেসি লিখেছেন, ‘আমার
এখনো অনেক কিছু বলার
বাকি। এটি ছিল এক
অবিশ্বাস্য যাত্রা। আনন্দে ভরা, আর সঙ্গে
কিছুটা দুঃখও। তবে আমি নিশ্চিতভাবে...