ব্যস্ত
বাবাকে চমকে দিতে আদুরে রাজকন্যা
কী করল? সেই গল্প
তোমাদের শোনাচ্ছেন রবিউল কমল
রোজ
সকাল ৮টায় অফিসে যান
বাবা। তার আগে বেশ
কিছু কাজ থাকে। ঘুম
থেকে উঠে গোসল করেন,
নাশতা খান, তারপর কালো
ব্যাগটা গুছিয়ে নেন।
বাবার
কালো ব্যাগটা আরিশার খুব পছন্দ।
ব্যাগের
ভেতরে কত্ত কত্ত কাগজ!
কিছু সাদা, কিছু হলুদ, কিছু
আবার ছোট ছোট। বাবা
সব কাগজ খুব যত্ন
করে রাখেন। কোনোটা অফিসের হিসাব, কোনোটা চিঠি, কোনোটা আবার মিটিংয়ের কাগজ।
আরিশা
প্রায়ই বাবার পাশে দাঁড়িয়ে ব্যাগ
গোছানো দেখে। আজও দেখছিল। হঠাৎ
ত...