মহানবী (সা.)-এর জন্মের পূর্বে আরব সমাজ:
ধর্ম, সংস্কৃতি ও
সামাজিক বাস্তবতা
মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্মের আগে আরব
উপদ্বীপ ছিল বিশ্বের দুই পরাশক্তি রোমান ও পারস্যের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ
ভৌগোলিক অঞ্চল। কিন্তু রাজনৈতিকভাবে এটি কোনো একক রাষ্ট্রের অধীনে ছিল না। বিভিন্ন
গোত্রে বিভক্ত আরব সমাজে শক্তিই ছিল ন্যায়ের মানদণ্ড, আর বংশগৌরব
ছিল পরিচয়ের প্রধান ভিত্তি। তবু এই সমাজে কিছু ইতিবাচক গুণও ছিল, যেমন
অতিথিপরায়ণতা, সাহসিকতা, অঙ্গীকার
রক্ষা এবং কবিতার প...