যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলাচেষ্টার ঘটনায় ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ব্যবহার করে।বুধবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেছেন, ‘সপ্তাহান্তে আরএএফ ফেয়ারফোর্ডে যা ঘটেছে, তাতে ইরান জড়িত থাকার জোরালো ইঙ্গিত রয়েছে। তবে এটি এখনো চলমান, জটিল ও গুরুতর পুলিশি তদন্ত।’তিনি বলেছেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে যুক্তরাজ...