আধুনিক সমাজে কর ফাঁকি রোধ এবং আয়কর আইন ও বিধির প্রতিপালন নিশ্চিত করার জন্য ‘অডিট’ বা নিরীক্ষা একটি অত্যাবশ্যক পদ্ধতি। তবে আয়কর রিটার্নের নমুনা নির্বাচনে দৈবচয়ন পদ্ধতি (র্যানডম সিলেকশন) প্রয়োগের পরিবর্তে পক্ষপাতমূলক পদ্ধতি ব্যবহার করা হলে তা কখনোই ন্যায়সংগত হয় না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়।
আমরা জানি, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো সর্বনিম্নের পাশাপাশি ক্রমে নিম্নগামী। তাই দেশের নীতিনির্ধারকদের উচিত কর রা...