দীর্ঘদিন ধরে যেন এক অলিখিত নিয়মই ছিল—ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ঝড়-ঝাপটা যতই বদলাক, ইসরায়েলের জন্য দরজা সব সময়ই একটু বেশি খোলা থাকবে। কিন্তু সেই ধারণাই এখন ভেঙে পড়ছে। যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এত দিন অন্যদের জন্য ছিল, এবার তার আওতায় চলে এসেছে ইসরায়েলও। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসন আর ইসরায়েলকে ব্যতিক্রমী মিত্র হিসেবে দেখছে না।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এখন যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের মতোই ইসরায়েলের ক্ষেত্রেও এ...