সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।সম্মেলনে তিনি জানিয়েছেন, চারজনকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে র্যাব-১০ এবং সাভারের আমিনবাজার এলাকা থেকে র্যাব-৪ বাকি চারজনকে গ্রেপ্তার করেছে।র্যাব-১০ এর অভিযানে গ্রেপ্তার আসামিরা হলেন— আলাউদ্দিন, আপন, জিহাদ ও ইমরান। বাক...