মানবসভ্যতার বিকাশে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। কৃষি-শিল্প, নির্মাণ-পরিবহনসহ অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্র শ্রমিকের ঘাম ও শ্রমের ওপর নির্ভরশীল। অথচ বাস্তবতায় শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, মানবিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়। কোথাও শ্রমিককে দিয়ে অতিরিক্ত কাজ করানো হয়, কোথাও যথাসময়ে সঠিক মজুরি দেওয়া হয় না, আবার কোথাও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক আচরণের অভাব দেখা যায়। ইসলাম শ্রমিকের অধিকার ও মালিকের দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। শ্রমিক-মা...