দেশের শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারে অস্বাভাবিক মূল্য উত্থান ও সন্দেহজনক লেনদেনে শনাক্ত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শেয়ার লেনদেনে সম্ভাব্য কারসাজি, ইনসাইডার ট্রেডিংসহ বিভিন্ন অনিয়ম হয়েছে কি না— তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার বিএসইসির সার্ভিল্যান্স বিভাগ থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত একটি নির্দেশনা।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানি...