দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, কোনো ধরনের খাদ্যসংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, ‘আমাদের একটাই লক্ষ্য, দেশে কোনো খাদ্যের অভাব থাকবে না। সেই লক্ষ্যেই পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে। গত শুক্রবার থেকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা সুলভ মূল্যে চাল কিনতে পারেন।’আজ শনিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ২০২৬ সালের অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।খাদ...