মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ২০২৬ সালে বাড়তে পারে ৩২ শতাংশ। এতে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাড়তি দামে জ্বালানি আমদানি করতে হলে চাপ বাড়বে দেশের বৈদেশিক মুদ্রার ওপর। একই সঙ্গে তৈরি হবে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের ব্যয়, পরিবহন খরচ এবং খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।
বিশ্বব্যাংকের সর্বশেষ ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে জ্বালানির দাম বৃদ্ধির এ পূর্বাভাস দেওয়...