উত্তরাঞ্চলের লাখো কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, পরিবহনকর্মী ও উদ্যোক্তার জীবিকার সঙ্গে শত বছর ধরে সরাসরি যুক্ত আম। ফলটি ওই অঞ্চলের কৃষি অর্থনীতিরও একটি বড় অংশ। কিন্তু নানা কারণে হুমকির মুখে পড়েছে সেখানকার আম অর্থনীতি। আম চাষ ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন চাষিরা। কেউ কেউ আমবাগান কেটে খনন করছেন পুকুরও। অথচ দেশের...