নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।আজ সোমবার বিকালে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।আব্দুস সালাম আজাদ বলেন, যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাধারণ মানুষ পাশে থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে, একইভাবে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণ আবারও পাশে...