শিক্ষার্থীদের প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও সীমারেখা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে এ নৈতিকতা আরও কঠোর হওয়া উচিত। ‘পিতার মতো’ কিংবা ‘বড় ভাইয়ের মতো’ কোনো পরিচয়ই সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।তিনি লিখেছেন, ‘যিনি স্নেহ ও শাসনের সীমা বোঝেন না, শিক্ষকতার নৈতিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েই তার প্রশ্নের মুখে পড়া উচিত। অভ...