আব্দুল
জব্বার বাংলা গানের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। কুষ্টিয়ার মাটি
থেকে উঠে আসা এই শিল্পী নিজের কণ্ঠের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়। ‘ওরে
নীল দরিয়া’, ‘তুমি
কি দেখেছ কভু’, ‘সালাম
সালাম হাজার সালাম’-এর
মতো কালজয়ী গানের মাধ্যমে হয়ে উঠেছিলেন বাঙালির আবেগের মূর্ত প্রতিরূপ।
মুক্তিযুদ্ধের দিনগুলোতে তার গান ছিল মুক্তিকামী মানুষের প্রেরণা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে
গাওয়া তার গানগুলো যুদ্ধরত মুক্তিসেনাদের বুকের রক্তে জ্বেলেছিল আগুন। বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ‘গানপাগলা’
নামে পরি...