ম্যাচ পরবর্তী
সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবুধাবি টেস্টের চতুর্থ ইনিংস নিয়ে আফসোস
করলেন। শান্তর আফসোসগুলো কিছু আউটের সুযোগ মিস করা নিয়ে। পুরো ইনিংসে দারুণ কিছু সুযোগ
পেয়েছিলেন বাংলাদেশ ফিল্ডাররা।
অথচ মনসংযোগের
অভাবে সেসব সুযোগ কাজে লাগিয়ে আফগান ব্যাটারদের আউট করা যায়নি। অধিনায়ক শান্তর মতে
সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ড্র-তে সন্তুষ্ট থাকতে হয়েছে।
অবশ্য শেষ ইনিংসে
আফগানদের ১৪২ ওভার খেলার কৃতিত্ব দিতেও ভুল করেননি শান্ত, ‘এটা আমাদের জন্য হতাশাজনক,
তবে আফগানিস্তান দারুণ...