দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তার ভাষ্য, বিদেশে অবস্থান করেও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবাসীদের নানা কার্যক্রম আন্দোলনকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র আয়োজিত সংবর্ধনা ও মতবিনি...